Return & Refund Policy

আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে। কাস্টমার প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট এর কোন ত্রুটি বের হলে প্রোডাক্টটি রিটার্ন করার সুযোগ রয়েছে। রিটার্ন করার ক্ষেত্রে নিচের পলিসি অনুযায়ী কাস্টমারের টাকা রিফান্ড করা হবে।


পণ্য ফেরত এর নিয়মাবলী

১. ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্টটি হাতে নিয়ে চেক করে নিতে হবে প্রোডাক্টের কোন ত্রুটি বের হলে প্রোডাক্টটি রিটার্ন করে দিতে হবে। পরবর্তীতে আমরা প্রোডাক্টটি চেক করে আবার পাঠিয়ে দেব। অথবা কাস্টমার না নিতে চাইলে অর্ডারটি ক্যানসেল করে দেওয়া হবে এবং যদি কোন অগ্রিম পেমেন্ট করে থাকে তাহলে রিফান্ড করা হবে।


২. প্রোডাক্ট রিটার্ন করার ক্ষেত্রে প্রোডাক্টের কোন ত্রুটি বের হলে সম্পূর্ণ টাকা কাস্টমার রিফান্ড পাবে। কিন্তু প্রোডাক্টের কোন ত্রুটি না থাকলে কাস্টমার ইচ্ছাকৃতভাবে প্রোডাক্টটি রিসিভ না করিলে ডেলিভারি চার্জ ব্যতীত বাকি টাকা রিফান্ড পাবে। সে ক্ষেত্রে কাস্টমার কোন অগ্রিম পেমেন্ট না করিলে ডেলিভারি চার্জ টি বহন করতে হবে।


৩. প্রোডাক্টের কোন ত্রুটি বের হলে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্যাকেটটি আনবক্সিং করার ভিডিও সহ প্রোডাক্টের ত্রুটি উল্লেখ করে ভিডিওটি আমাদের পেইজে পাঠিয়ে দিলে আমরা ডেলিভারি চার্জ রিটার্ন করে দেব।


৪. ডেলিভারি ম্যান প্রোডাক্টটি ডেলিভারি করে চলে আসার পরবর্তীতে প্রোডাক্ট রিটার্ন করার ক্ষেত্রে ডেলিভারি চার্জ সহ প্রোডাক্ট রিটার্ন করতে হবে। সেই ক্ষেত্রে প্রোডাক্টটি ব্যবহার করলে অথবা ওয়াশ করিলে প্রোডাক্টটি রিটার্ন হিসেবে গ্রহণ করা হবে না। এবং প্রোডাক্টটি সুন্দর ভাবে প্যাকেটিং করে রিটার্ন করতে হবে। সেই ক্ষেত্রে প্রোডাক্টটি আমাদের হাতে আসার পর চেক করে সবকিছু ঠিকঠাক পেলে প্রোডাক্টটির প্রাইজ অগ্রিম নেওয়া থাকলে রিফান্ড করা হবে।



মূল্য ফেরত এর নিয়মাবলী

১. মূল্য ফেরতের সময়সীমাঃ অর্ডার বাতিলের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ ঘন্টার মধ্যে অগ্রিম পেমেন্ট নেওয়া থাকলে তা ফেরত দেওয়া হবে। পণ্য ফেরত এর ক্ষেত্রে, কাস্টমারের রিটার্ন কৃত প্রোডাক্ট কুরিয়ার যোগে আমাদের হাতে পৌঁছানোর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে প্রোডাক্টের মূল্য ফেরত দেওয়া হবে।


২. মূল্য ফেরতের মাধ্যমঃ আমাদের ওয়েবসাইটে এসএসএলকমার্স পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমরা পেমেন্ট গ্রহণ করে থাকি। কোন অর্ডার বাতিল এবং ফেরত এর ক্ষেত্রে, অর্ডার করার সময় যেই নাম্বার থেকে পেমেন্ট করা হয়েছিল, উক্ত নাম্বারেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মূল্য ফেরত দেওয়া হবে। সেক্ষেত্রে কাস্টমার রিফান্ড পাওয়ার জন্য অন্য কোন একাউন্ট নাম্বার প্রদান করিলে সেই একাউন্টে রিফান্ড করা হবে না। রিটার্ন এপ্রুভ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে কোনভাবে রিফান্ডের টাকা অ্যাকাউন্টে না পৌঁছালে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা সাপোর্ট নাম্বারে যোগাযোগ করতে হবে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অবশ্যই রিফান্ডটি এক্সিকিউট করা হবে।


৩. মূল্য ফেরতের চার্জঃ প্রোডাক্ট এবং ডেলিভারি সংক্রান্ত কোনো ত্রুটি থাকলে মূল্য ফেরত এর ক্ষেত্রে কোন ধরনের চার্জ ধার্য করা হবে না কাস্টমার সম্পূর্ণ টাকা ফেরত পাবে। অপরদিকে কাস্টমার ইচ্ছাকৃতভাবে অর্ডার বাতিল করলে অথবা পণ্য ফেরত দিলে সেই ক্ষেত্রে এসএসএলকমার্স পেমেন্ট চার্জ ২.৫% কর্তন করে বাকি টাকা ফেরত দেওয়া হবে।